ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৬ আগস্ট ২০২৪ ০১:৫৭



পাকিস্তানেও মাঙ্কিপক্সের হানা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৬ আগস্ট ২০২৪ ০১:৫৭

পাকিস্তানেও মাঙ্কিপক্সের হানা

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার একদিন পরই পাকিস্তানে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব থেকে ফেরত আসা খাইবার পাকতুনখাওয়ার এক বাসিন্দার শরীরে এ ভাইরাস ধরা পড়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন  

গতকাল বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রথম কোনো ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স বা এমপক্সে আক্রান্ত হওয়ার খবর জানায়। 

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, খাইবারপাখতুন খাওয়ার বাসিন্দা যিনি সম্প্রতি সৌদি আরব থেকে এসেছেন। তার শরীরে এমপক্সের উপসর্গ দেখা গেছে। তার শরীর থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। 

তিনি আরও বলেন, সমস্ত রাজ্যকে নির্দেশনা দেয়া হয়েছে। কোনো ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে কিনা তার তদারকি করতে। এছাড়া সীমান্ত এলাকার স্বাস্থ্য পরিসেবাগুলোকেও সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তির হালকা উপসর্গে ভুগছেন। এছাড়া যারা তার সংস্পর্শে এসেছে তাদেরকেও পরীক্ষা করা হবে। 

গত বছর পাকিস্তানে মাঙ্কিপক্সের নয়টি উপসর্গ পাওয়া যায়। মূলত যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থেকে পাকিস্তানে ফেরেন তাদের মধ্যেই এসব উপসর্গ পাওয়া যায়। এদের মধ্যে একজন এইচআইভিতে আক্রান্ত ছিলেন। পরবর্তীতের ইসলামাবাদে তার মৃত্যু হয়। 

ইতোমধ্যে ১৩ দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে এবং ৫১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শুধুমাত্র আফ্রিকাতে ১৭ হাজারের বেশি মানুষের মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। 

এমএইচ/