ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২২ আগস্ট ২০২৪ ১০:৩১



বন্যা কবলিত এলাকায় ফ্রি মিনিট-ইন্টারনেট দিচ্ছে অপারেটররা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২২ আগস্ট ২০২৪ ১০:৩১

বন্যা কবলিত এলাকায় ফ্রি মিনিট-ইন্টারনেট দিচ্ছে অপারেটররা

ফাইল ছবি

ভয়াবহ বন্যা কবলিত বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার মানুষের জন্য ফ্রি টকটাইম এবং ইন্টারনেট সুবিধার কথা ঘোষণা দিয়েছে দেশের মোবাইল ফোন অপারেটররা।

বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল এমন ঘোষণা দিয়েছে।  

গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যা কবলিত মানুষের পাশে আছি আমরা সবাই। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি দেওয়া হয়েছে। মেয়াদ দেওয়া হয়েছে ৩ দিন। এটি পাওয়ার জন্য গ্রামীণফোন গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৫০৫০#।

বাংলালিংক এই সু্বিধা দিয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার মানুষদের জন্য। অফারটি বন্যাকবলিত এলাকার নির্দিষ্ট গ্রাহকদের জন্য প্রযোজ্য। এসব বাংলালিংক গ্রাহকরা ৩ দিন মেয়াদে ১০ মিনিট ও ৫০০ এমবি পাবেন। সেজন্য বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৯০০*৩#।

বন্যাদুর্গতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে রবি। তারাও ৩ দিন মেয়াদে ফ্রি দিয়েছে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট। এই অফারটি একবারই উপভোগ করা যাবে। সেজন্য রবি গ্রাহকদের ডায়াল করতে হবে *২১২*১#।

বন্যাকবলিত বন্ধুদের পাশে আছি সবসময় এমন ঘোষণা দিয়েছে এয়ারটেল। তারাও ৩ দিন মেয়াদে বিনামূল্যে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এই অফারটি গ্রাহকরা নিতে পারবেন একবারই। সেজন্য ডায়াল করতে হবে *২১২*১#।

এসএএল/