ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১২ নভেম্বর ২০২৪ ১১:০৯
ছবি: সংগূহীত
মুহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর মানিক মিযা এভিনিউয়ে এ মিছিল দেখা যায়।
এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় একাধিক নেতা বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে
বলেন, অবৈধ ইউনূস সরকার ও তাদের দোসররা এদেশের মুক্তিযুদ্ধের যাবতীয় চিহ্ন মুছে দেওয়ার
ষড়যন্ত্রে লিপ্ত। তারা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত সংবিধানকে হিমাগারে পাঠিয়ে
চরম স্বেচ্ছাচারি শাসন চালু করেছে। তিন মাসেই দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। কিন্তু
সরকারের চরম দমন নীতির কারনে মানুষ মাঠে নামতে পারছে না। শ্রমিকরা মাঠে নামলে তাদের
গুলি করে হত্যা করা হয়েছে। এমন অবস্থায় এ সরকারকে উচ্ছেদ করা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের
কর্তব্য।
বিক্ষোভ মিছিলটি মানিক মিয়া এভিনিউ প্রদক্ষিণ করে লালমাটিয়া আড়ংয়ের
দিকে এসে শেষ হয়। এ সময়ে ছাত্রলীগের কেন্দ্রীয় একাধিক নেতা উপস্থিত ছিলেন।
/এসবি