ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৭ ডিসেম্বর ২০২৪ ০৯:৫২
গ্রেপ্তার রাতুল ইসলাম ঝলক ও রিপন আলী। ছবি : সংগৃহীত
রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন
পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী নগরের হেতেমা
খাঁ গোরস্তানপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে আওয়ামী লীগ কর্মী রাতুল ইসলাম ঝলক (২১)
ও বসুয়া এলাকার মৃত মন্টু আলীর ছেলে যুবলীগ কর্মী রিপন আলী (৪২)।
পুলিশ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন কালবেলাকে
জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী
কর্মকাণ্ডের অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারেও
পাঠানো হয়েছে।
/এসবি