ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৪ ডিসেম্বর ২০২৪ ১২:৪৫
ছবি: সংগৃহীত
কানাডায় গত ৯ বছরে ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যার নেপথ্যে রয়েছে ফেন্টানিলের অতিমাত্রায় ব্যবহার। কানাডা সরকারের নতুন এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির
এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেন্টানিল একটি প্রাণঘাতী সিনথেটিক মাদক। এটি হেরোইনের চেয়ে
৫০ গুণ বেশি শক্তিশালী। এই মাদকের কারণে শুধু কানাডায় নয়, যুক্তরাষ্ট্রেও মৃত্যু বেড়েছে
আশঙ্কাজনকভাবে।
কাতারভিত্তিক
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল সোমবার কানাডার জাতীয় স্বাস্থ্য সংস্থা একটি
প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২৪
সালের জুন পর্যন্ত অর্থাৎ ৯ বছরের মধ্যে ওপিওডের অতিমাত্রা ব্যবহারের ফলে প্রায় ৫০
হাজার মানুষের মৃত্যু হয়েছে।
ওই সময়ে
দেশজুড়ে ব্যাপক মাত্রায় ‘ফেন্টানিল’ নামের মাদক ব্যবহৃত হয়েছে। কখনো কখনো এটি ব্যথানাশক
হিসেবেও ব্যবহৃত হয়েছে। ফলে এই সময়ের মধ্যে ৪৯ হাজার ১০৫ মানুষের মৃত্যু হয়েছে।
কানাডার
জাতীয় স্বাস্থ্য সংস্থা আরও বলেছে, চলতি বছরে ৭৮ শতাংশ মৃত্যু হয়েছে ওপিওড–এর কারণে।
এটি ২০১৬ সালের তুলনায় ৩৯ শতাংশ বেশি। ফেন্টানিলের ব্যবহারজনিত এই অতিমাত্রায় মৃত্যুতে
উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় স্বাস্থ্য সংস্থা।
যুক্তরাষ্ট্রের
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন ধরেই কানাডায় ফেন্টানিলের ব্যবহার
বৃদ্ধি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘কানাডা ও মেক্সিকো যদি ফেন্টানিল ব্যবহার বন্ধে
কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র এই দুই দেশের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক
আরোপ করবে।’
এ অবস্থায়
কানাডিয়ান কর্তৃপক্ষ দেশটিতে ফেন্টানলের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে
এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই পদার্থ তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদানগুলোর ওপর
বেশি নজর দিচ্ছে।
/এসবি