জান্নাতুল ফেরদৌস, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
৩০ ডিসেম্বর ২০২২ ১০:০৫
ছবি: সংগৃহীত
বর্তমানে
মোবাইল কম্পানিগুলো প্রতিনিয়ত নতুন স্মার্টফোনের দুর্দান্ত সব ফিচার বাজারে নিয়ে আসছে।
নতুন বছর শুরু হওয়ার পর থেকে সেসব স্মার্টফোন বাজারে রিলিজ করা হবে। জেনে নেওয়া যাক
২০২৩ সালে বাজারে আসবে এ রকম কিছু স্মার্টফোনের ফিচারসহ দাম-
স্যামসাং গ্যালাক্সি এস ২২
এই স্মার্টফোনটি
৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডাইনামিক ওএলইডি ডিসপ্লে আছে, যা ৪৮ হার্টজ থেকে ১২০ হার্টজ
পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং ১৫০০ নিট পিক ব্রাইটনেস দেবে। ডিসপ্লেটি সুরক্ষিত
রাখতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসপ্লাস ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সিকিউরিটির জন্য
এই ডিসপ্লের মধ্যেই অ্যাম্বেড আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকছে।
স্মার্টফোনটিতে
কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৪ ন্যানোমিটার
(এনএম) প্রসেসিং নোডে তৈরি। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম ইউজার
ইন্টারফেস দ্বারা চালিত। এই ডিভাইসে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ
পাওয়া যাবে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৩ হাজার ৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি
আছে। পাশাপাশি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এর
ওজন ১৬৭ গ্রাম। দাম ৮৭ হাজার ৯৯৯ টাকা।
শাওমি মি ১১
এই স্মার্টফোনটি এলপিপিডিআর ফাইভ র্যাম ও ইউএফসি
৩.১ স্টোরেজসহ কোয়ালকম এসএমএইটফাইভজিরো স্ন্যাপড্রাগন এইটএইটএইট দ্বারা চালিত। স্মার্টফোনটি
৬.৮১ ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি ১২০ হার্টজ পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ
রেট এবং ১৫০০ নিট পিক ব্রাইটনেস দেবে। ফোনটির সামনের ক্যামেরায় ২০ মেগাপিক্সেল ও পেছনের
দিকে যথাক্রমে ১০৮ মেগাপিক্সেল, ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা রয়েছে।
এ ছাড়া
ফোনটিতে ৮ জিবি র্যাম, ১২ জিবি ও ১২৮ জিবি র্যাম স্টোরেজ রয়েছে। স্মার্টফোনের ব্যাটারি
ক্ষমতা ৪ হাজার ৬০০ এমএএইচ। পাশাপাশি এতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং ৫০ ওয়াটপ্লাস রিভার্স
ওয়্যারলেস চার্জিং ১০ ওয়াটপ্লাস পাওয়ার ডেলিভারি ৩.০প্লাস কুইক চার্জ ফোরপ্লাস বৈশিষ্ট্যগুলো
রয়েছে। এর দাম ৭১ হাজার টাকা।
শাওমি ১২
স্মার্টফোনটি
৬.২৮ ইঞ্চি এবং এর ডিসপ্লে সুরক্ষিত রাখতে গরিলা গ্লাস ফাইভ দিয়ে তৈরি। এর ওজন ১৭৯
গ্রাম। এতে ১২০ হার্জ রিফ্রেশসহ ফুল এইচডিপ্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটি
রেজল্যুশন ১০৮০x২৪০০ পিক্সেলসহ ১১০০ নিট পিক ব্রাইটনেস দেবে। এর ব্যাটারি ক্ষমতা ৪৫০০
এমএএইচ। পাশাপাশি দ্রুত চার্জ করতে ব্যাটারিতে রয়েছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জার এবং
ওয়্যারলেস চার্জিং ৫০ ওয়াট। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে।
স্মার্টফোনটির
পেছনের দিকে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাসহ ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে এবং সামনে
রয়েছে ৩২ মেগাপিক্সেলের একক সেলফি ক্যামেরা। ক্যামেরার বৈশিষ্ট্য এইচডিআর ও প্যানোরামা।
ফোনটি ধূসর, নীল, বেগুনি ও সবুজ রঙে পাওয়া যাবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন
ওয়ানের চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
এর দাম ৭০ হাজার টাকা।
ওয়ানপ্লাস ১০
এই স্মার্টফোনে
৬.৫৫ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। এর ওজন ১৮৮ গ্রাম।
এর ডিসপ্লে সুরক্ষার্থে গরিলা গ্লাস সিক্স ও অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে।
এর রেজল্যুশন ১০৮০x২৪০০ পিক্সেল। এর নেটওয়ার্ক ২জি থেকে ৫জি সাপোর্টিভ। স্মার্টফোনটি
পেছনের ৪৮ এমপি, ৮ এমপি ও ২ এমপি রিয়ার ট্রিপল ক্যামেরা রয়েছে। পাশাপাশি সামনে ১৬
এমপি সেলফি ক্যামেরা বিদ্যমান। এর ক্যামেরাতে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর ও প্যানোরামা
বৈশিষ্ট্য রয়েছে।
স্মার্টফোনটির
র্যাম ৮ জিবি ও ১২ জিবি। এর স্টোরেজ ১২৮ জিবি থেকে ৫১২ জিবি। এর ব্যাটারি ক্ষমতা ৫০০০
এমএএইচ এবং ৩০ ওয়াটের দ্রুত চার্জিং ক্ষমতা রয়েছে। এটি অনিক্স ব্ল্যাক, গ্লাসিয়াল
গ্রিন, ইন্টারস্টেলার গ্লো ও পোলার সিলভার রঙে পাওয়া যাবে। এর দাম ৮০ হাজার ৭৫০ টাকা।
অপ্পো ফিন্ড এক্স থ্রি
স্মার্টফোনটি
৬.৭ ইঞ্চির ফুল এইচডিপ্লাস এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ধুলো বা পানি প্রতিরোধী।
এটি ৪৮ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং ১৩০০ নিট পিক ব্রাইটনেস
দেবে। এর ওজন ১৯৩ গ্রাম। এর সামনে গরিলা গ্লাস ও গ্লাসের পেছনে অ্যালুমিনিয়াম ফ্রেম
তৈরি। এর রেজল্যুশন ১৪৪০x ৩২১৬ পিক্সেল। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১। স্মার্টফোনটির
ইন্টারনাল স্টোরেজ র্যাম ৮ জিবি থেকে ১২৮ জিবি এবং ৮ জিবি থেকে ২৫৬জিবি। এর মূল ক্যামেরা
৫০ এমপি এবং সামনে একটি ৩২ এমপি সেলফি ক্যামেরা রয়েছে।
স্মার্টফোনটির
ক্যামেরা এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা বৈশিষ্ট্যসম্পন্ন। লিথিয়াম-প্রো দিয়ে
তৈরি এর ব্যাটারি ক্ষমতা ৪৫০০ এমএএইচ। পাশাপাশি তারযুক্ত ৬৫ ওয়াট ও তারবিহীন ৩০ ওয়াটের
চার্জিং ক্ষমতা রয়েছে। এটি গ্লস কালো, নীল ও সাদা এই তিনটি রঙে পাওয়া যাবে। এর দাম
৬৫ হাজার টাকা।
রিয়েল মি জিটি টু প্রো
এই স্মার্টফোনে
৬.৭ ইঞ্চির ফুল এইচডিপ্লাস এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটা ১২০ হার্টজ পর্যন্ত
ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং ১৪০০ নিট পিক ব্রাইটনেস দেবে। এর ওজন ১৯৯ গ্রাম। এর র্যাম
৮ জিবি থেকে ১২ জিবি, ৮ জিবি থেকে ২৫৬ জিবি ও ১২ জিবি থেকে ৫১২ জিবি। এর পেছনে ৫০ এমপি,
৫০ এমপি ও ৩ এমপি রিয়ার ট্রিপল ক্যামেরা রয়েছে। পাশাপাশি ৩২ এমপি সেলফি ক্যামেরা রয়েছে।
লিথিয়াম-প্রো
দিয়ে তৈরি এর ব্যাটারি ক্ষমতা ৫০০০ এমএএইচ। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং
সিস্টেমে চলবে। এর দাম ৪৪ হাজার ৬৫০ টাকা।
/এআর/এইচআই