নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২০ জানুয়ারি ২০২৩ ১১:১৯
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
বর্তমান বিশ্বে সবচেয়ে সমৃদ্ধ ও পরিচিত বহুজাতিক প্রযুক্তি কম্পানিগুলোর মধ্যে অ্যাপল একটি। বিশ্বব্যাপী কোটি মানুষ এই অ্যাপল কম্পানির পণ্য ব্যবহার করে। তার মধ্যে আইফোনের ব্যবহার সবচেয়ে বেশি। কিন্তু কেনো অ্যাপলের পণ্যগুলোয় নামের আগে ‘আই’ থাকে আর কেনো অ্যাপল তাদের পণ্যে ‘আই’ ব্যবহার করে। আমেরিকান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্স এর এক প্রতিবেদনে এই প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক ‘আই’ এর রহস্য সম্পর্কে
ইন্টারনেট বেজড বোঝাতে ডিভাইসের প্রথমে আই ব্যবহার করা হয়। তবে কেবল ইন্টারনেট বোঝাতেই ‘আই’ ব্যবহার করা হয় না; স্বতন্ত্র ও শিক্ষণীয় বোঝাতেও ব্যবহার করা হয় ‘আই’। বিল্ট ইন ইন্টারনেট দিয়ে ১৯৯৮ সালে যে পারসোনাল কম্পিউটার বাজারে এসেছিল সেটা ছিল আইম্যাক। তখন প্রথম অক্ষর আই ব্যবহার করা হয়েছিল। সে সময় অ্যাপলের প্রধান নির্বাহী ছিল স্টিভ জবস। যার হাত ধরে বাজারে আসে আইম্যাক। এরপর থেকে অ্যাপলের পণ্যের নামের আগে আই ব্যবহার করা হয়। তবে এখন আই কে ব্যবহারকারীর অভিজ্ঞতার পাশাপাশি কম্পানির উদ্ভাবনী শক্তি হিসেবেই ধরা হয়।
জেডএস/ইউএইচ