নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৫ জানুয়ারি ২০২৩ ০৩:৩৩
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
থ্রিডি বা ত্রিমাত্রিক ভার্চুয়াল জগতে বিভিন্ন দৃশ্য দেখার সময় সেগুলো স্পর্শের
অনুভূতি ও ঘ্রাণও পাওয়া যাবে। ভার্চুয়াল বাস্তবতার জগতে মেটাভার্সে এ ধরণের প্রযুক্তিপণ্য
যোগান দেওয়ার কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানি ভিত্তিক দুইটি প্রযুক্তিপ্রতিষ্ঠান।
মেটাভার্সে এই প্রযুক্তিপণ্য যুক্ত হলে তা ব্যবহারকারীদের জন্য দারুণ এক অভিজ্ঞতা।
যুক্তরাষ্ট্রের পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাককিনসে অ্যান্ড কম্পানির সম্প্রতিক এক প্রতিবেদনে
এ তথ্য উঠে এসেছে।