নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৬ জানুয়ারি ২০২৩ ০৮:২৩
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
চীন ও পূর্ব
এশিয়াসহ বিশ্বের অনেক দেশে চীনা চান্দ্র নববর্ষ ২০২৩ উদযাপন শুরু হয়েছে। চীনা রীতি
অনুযায়ী এ বছর খরগোশ বর্ষ। ২১ জানুয়ারি থেকে চলবে ১৫ দিন পর্যন্ত। তবে ৪০ দিন ধরে চলে
এর আনুষ্ঠানিকতা। প্রতিবছর চান্দ্র নববর্ষ একই তারিখে শুরু হয় না। সাধারণত ২০ জানুয়ারি
থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে এ নববর্ষ শুরু হয়। এটিকে চীনের বসন্ত উৎসবও বলা হয়।