কন্টেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৫ এপ্রিল ২০২২ ০৩:২৫
ইউক্রেন-রাশিয়ার
মধ্যে যুদ্ধের প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারে। ওয়াল স্ট্রিটের মতো অধিকাংশ শেয়ারের দাম কমে গেছে।
বার্তা সংস্থা
এপির প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগকারীদের নজর এখন যুদ্ধের দিকে।ক্রেতারা পর্যবেক্ষক ভূমিকায় থাকার কারণে
টোকিও, সিউল, হংকং ও সাংহাই পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। অবশ্য সূচক ইতিবাচক ধারায়
আছে সিডনির বাজারে।
এপি জানিয়েছে,
টোকিওর নিক্কেই ২২৫ সূচক ০.৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৬,৯২৬.০১ পয়েন্টে। হংকংয়ের হ্যাং
সেং সূচক ০.৬ শতাংশ কমে হয়েছে ২৪,১৯৪.৬৪ শতাংশে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক কমে দাঁড়িয়েছে
২৭৩৩.৩৬ পয়েন্টে। আর চীনের সাংহাই সূচক ০.৩ কমে দাঁড়িয়েছে ৩৪৭৯.০৭ শতাংশে।
অবশ্য অস্ট্রেলিয়ার
এস অ্যান্ড পি সূচক কিছুটা বেড়েছে। সোমবার ০.২ শতাংশ বেড়ে হয়েছে ৭২৩৯.৩০ পয়েন্ট।
বাজার বিশ্লেষকরা
বলছেন, ইউক্রেন সংকট ছাড়াও অনেক বিনিয়োগকারীর মাঝে এখনো ওমিক্রন নিয়ে উদ্বেগ আছে। সে
কারণেও অনেকে নতুন করে বিনিয়োগ করতে চাইছেন না।