নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৮ এপ্রিল ২০২৩ ০৬:১৬



কুমিল্লায় ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের দেয়ালচিত্র দেখতে দর্শকদের ভিড় (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৮ এপ্রিল ২০২৩ ০৬:১৬


ছবি: সংগৃহীত

বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, ধানমন্ডি সুধাসদনের সিঁড়িতে বঙ্গবন্ধুর মরদেহ, ’৭৫-পরবর্তী স্বৈরশাসন। এক দেয়ালেই এমন সব ছবি ফুটিয়ে তোলা হয়েছে। কুমিল্লা সরকারি কলেজের প্রবেশপথের দেয়ালে চোখে পড়বে এমন সব চিত্র কর্মের। এসব চিত্রকর্ম ইতিবাচক সাড়া ফেলেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে। চিত্রকর্মটির নাম দেয়া হয়েছে বাংলাদেশের জন্মকথা। কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগেই আঁকা হয়েছে এই চিত্রকর্মটি।

এই চিত্রকর্মের জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি শিল্পী জুনায়েদ মোস্তফা। পাঠ্যবইয়ের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাসকে সহজে তুলে ধরতে এই আয়োজন বলছেন তিনি।

শিল্পী তার রংতুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন দেশের ইতিহাসের চিত্র। প্রতিদিন কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়রাও চিত্রকর্মটি দেখতে ভিড় করছেন।

এমএইচ/এইচআই