বেঙ্গল নিউজ ডেস্ক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২২ সেপ্টেম্বর ২০২২ ০৫:৩৪



৫০ হাজার টাকা করে পাবেন পাহাড়ের ৫ নারী ফুটবলার

বেঙ্গল নিউজ ডেস্ক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২২ সেপ্টেম্বর ২০২২ ০৫:৩৪

৫০ হাজার টাকা করে পাবেন পাহাড়ের ৫ নারী ফুটবলার

সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের পাঁচ নারী ফুটবলারকে সংবর্ধনাসহ ৫০ হাজার টাকা করে পুরষ্কার দেওয়া হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে মাসব্যাপী নারী উদ্যোক্তাদের বাণিজ্য মেলায় এ ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

জেলার উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি লালছানি লুসাইর সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পৌর মেয়র মো. ইসলাম বেবি, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, জেলার রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক অমল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর বাহাদুর উশৈসিং জানান, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে নারীদের উপযুক্ত পরিবেশ দিতে হবে। নারী ফুটবলাররা উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। পার্বত্য চট্টগ্রামের সাফ জয়ী পাঁচ নারী ফুটবলারকে সম্মাননা জানানো হবে।

এসডি/জেবি