মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২০ অক্টোবর ২০২২ ০৫:৪১



মাটিরাঙ্গা সেনা জোনে মতবিনিময় সভা

মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২০ অক্টোবর ২০২২ ০৫:৪১

মাটিরাঙ্গা সেনা জোনে মতবিনিময় সভা

ছবি: মাটিরাঙা (খাগড়াছড়ি) সংবাদদাত


মাটিরাঙ্গা সেনা জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জোন অধিনায়ক লে. কর্নেল এএসএম মঞ্জুরুল কবীর পিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসেন, মাটিরাঙ্গা থানার  (ওসি) তদন্ত মো. আমজাদ হোসেন।


এছাড়া আরও উপস্থিত ছিলেন, গুইমারা থানার উপ-পরিদর্শক জহির, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, ৩৪ আনসার ব্যাটালিয়ন এর কোম্পানি কমান্ডার ইয়াকুব, রেঞ্জ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।


সভায় মাটিরাঙ্গা জোন অধিনায়ক পাহাড়ি ও বাঙ্গালিদের মধ্যে সম্প্রীতি ও সম্পর্ক উন্নয়নসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সব বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী ও তাদের নেতাদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানান।


জেবি/