রাঙামাটি সংবাদদাত

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ অক্টোবর ২০২২ ১০:০৯



নানিয়ারচরে ড্রেজার মেশিন জব্দ

রাঙামাটি সংবাদদাত, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ অক্টোবর ২০২২ ১০:০৯

নানিয়ারচরে ড্রেজার মেশিন জব্দ

ড্রেজার মেশিন

রাঙ্গামাটির নানিয়ারচরে চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েক বছর ধরে এ এলাকায় চেঙ্গী নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদী ভাঙনসহ পাহাড় ধস বেড়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

এবিষয়ে ইউএনও মো. ফজলুর রহমান বলেন, ‘পরিবেশ ও সম্পদ রক্ষায় আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। আমার কর্মরত এলাকা নানিয়ারচরে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানান, অবাধে বালু উত্তোলনের ফলে নদী ও বসত-বাড়ির পরিবেশ নষ্টসহ জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বালু উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। এছাড়াও ড্রেজার মেশিন থেকে নির্গত পোড়া মবিল ও তেলের কারণে জলজ উদ্ভিদ ও প্রাণিজ সম্পদ বিলুপ্ত প্রায়। নদীতে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। ফলে জেলেদের জীবনও হুমকির মুখে পড়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক গতি হারিয়ে যাচ্ছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান হাওলাদার বলেন, ‘নদীর তলদেশ থেকে পাথর উত্তোলনের ফলে নিচের মাটি সরে যাচ্ছে। নানিয়ারচরের কাপ্তাই হৃদ থেকে কেউ বালু উত্তোলন করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

জেবি/