রাঙ্গামাটি সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২০ অক্টোবর ২০২২ ০৩:৫১



সাজেকে আবারও সড়ক দুর্ঘটনা, আহত ১২

রাঙ্গামাটি সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২০ অক্টোবর ২০২২ ০৩:৫১

সাজেকে আবারও সড়ক দুর্ঘটনা, আহত ১২

সংগৃহীত

সাজেকে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সাজেকের হাউস পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এর আগে গত বুধবার একই এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হন। 

পুলিশ জানায়, একটি চাঁদের গাড়ি স্থানীয় যাত্রী নিয়ে সাজেক থেকে বাঘাইহাট বাজারে যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১২ যাত্রী আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, ‘আহতরা বর্তমানে চিকিৎসাধীন আছেন।’

এর আগে, বুধবার (১৯ অক্টোবর) দুপুরে সাজেকের হাউসপাড়ায় পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি উল্টে গেলে এক পর্যটক নিহত ও ছয়জন আহত হয়েছিলেন।

জেবি/