রাঙ্গামাটি সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৯ অক্টোবর ২০২২ ০২:৩০



সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ১

রাঙ্গামাটি সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৯ অক্টোবর ২০২২ ০২:৩০

সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ১

ছবি: রাঙামাটি সংবাদদাতা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোহাম্মদ সাগর আহমেদ (৩২) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এসময় আরও ছয়জন আহত হয়েছেন।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক রুইলুই পাড়া পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, মনিয়া মুন (২৯), বর্না আক্তার (৩২), নুর নাহার (২৫) লিটু (৩২), দিদার হোসেন (২৬)।

স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পাওয়া মাত্রই আমরা উদ্ধার অভিযান শুরু করি।’ পর্যটকরা সবাই ঢাকার বাসিন্দা বলে তিনি জানান।

জেবি/