নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৬ মে ২০২৩ ১১:৫০



রাজধানীতে কুকুর-বিড়ালের আবাসিক হোটেল ‘ফারিঘর’ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৬ মে ২০২৩ ১১:৫০


ছবি: সংগৃহিত

বাংলাদেশে পোষা প্রাণীর সংখ্যা দিন দিন বাড়ছে। কাজ বা ভ্রমণের জন্য ঢাকার বাইরে যাওয়ার সময় পোষা প্রাণীদের কোথায় বা কার কাছে রেখে যাবেন, সেই চিন্তায় পড়েন অনেক প্রাণীপ্রেমী। তাদের কথা মাথায় রেখে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কে পোষা প্রাণীর জন্য আবাসিক হোটেল গড়ে তোলেন তিনজন তরুণ উদ্যোক্তা। তারা এই আবাসিক হোটেলটির নাম দিয়েছে ‘ফারিঘর’।

হোটেলে গিয়ে দেখা যায় বিছানা, বালিশ, খাবার পাত্র, খেলার জিনিসসহ গান শোনানোর জন্য রয়েছে স্পিকারের ব্যবস্থা। এ ছাড়া প্রাণীদের যেন সব সময় খাঁচায় বন্দি থাকতে না হয় সে জন্য আছে চলাফেরা করার জন্য উন্মুক্ত জায়গা। ফারিঘর প্রাণীদের হোটেলটি সাজানো হয়েছে কুকুর ও বিড়াল প্রিয় মানুষের কথা মাথায় রেখে বলে জানান ফারিঘরে উদ্যোক্তা রাকিবুল হক এমিল।

এই হোটেলে কুকুরের জন্য রয়েছে তিনটি কক্ষ, আর বিড়ালের জন্য আছে ১৪টি কেবিন। একটি বিড়াল রাখতে একদিনে দিতে হবে ৭০০ টাকা। আর কুকুরের জন্য ১৫০০ টাকা। তবে পোষ্যদের যতদিন রাখা হবে, তত দিনের জন্য পর্যাপ্ত খাবার দিয়ে যেতে হবে মালিককে। ফারিঘর থেকে প্রাণীদের কোনো খাবার দেওয়া হয় না বলেও জানান এমিল।

প্রাণীর প্রতি অগাধ ভালোবাসা থেকেই বিড়াল, কুকুর পোষেণ অনেকে। এসব পোষা প্রাণী বাড়িজুড়ে বিচরণ করে। কারও কারও বেডরুমে জায়গা হয় তাদের। কখনো-বা এসব প্রাণী হয়ে ওঠে পরিবারেরই সদস্য।

ইউএইচ/এইচআই