ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০১ জুন ২০২৩ ০২:৩২



রাজবাড়ীর পাট-খড় দিয়ে তৈরি পণ্য রপ্তানি হচ্ছে ২৬ দেশে (ভিডিও)

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০১ জুন ২০২৩ ০২:৩২


ছবি : সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে গড়ে উঠেছে ‘গোল্ডেন জুট প্রোডাক্টস’ নামের ‘পরিবেশবান্ধব’ কারখানা। কারখানাটিতে পাট, কচুরিপানা, হোগলা পাতা ও খড় দিয়ে তৈরি হচ্ছে প্রায় একশ পণ্য।

বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব পণ‍্যগুলির মধ্যে নার্সারি পট, ফ্লোর ম্যাট, প্লেস ম্যাট, বিভিন্ন ধরনের ব্যাগ, ঝুড়ি, টিফিন বক্স, পেট হাউস, টিস্যু বক্স, ফাইল বক্স, ট্রে, ফুল ঝুড়িসহ আরও অনেক কিছু । ব্যাপক চাহিদা থাকায় এসব পণ্য রপ্তানি হচ্ছে নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, জাপান, হংকং, মালয়েশিয়া, জার্মানি ও যুক্তরাজ্যসহ ২৬টি দেশে রপ্তানি করা হয়।

গোল্ডেন জুট প্রোডাক্টসের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, কর্ণধার হাকিম আলী সর্দারের নেতৃত্বে আজ এ পর্যায়ে এসেছেন তারা। এক একর জায়গায় এই কারখানাটি চালু করা হয়। কারখানাটিতে শতাধিক পাটজাত পণ্য তৈরি করা হয়।

প্রতিষ্ঠানটিতে কাজ করছেন প্রায় দুই হাজার শ্রমিক। এক সময় যাদের দিন কেটেছে অর্থকষ্টে। এখানে নিয়োগ পাওয়ার পর তাদের অনেকেরই ভাগ্যের চাকা ঘুরেছে। তবে নারীদের পাশাপাশি অনেক পুরুষ শ্রমিকও কাজ করছেন। কেউ পণ‍্য তৈরি করছে, কেউ তৈরি করা পণ‍্য সাজিয়ে রাখছেন। আবার কেউ কেউ বিদেশে পাঠাতে পণ্য প‍্যাকেটজাত করছেন।

শ্রমিকদের একজন সদর উপজেলার হাউলি জয়পুর গ্রামের সালমা আক্তার, জানান, তার স্বামী দিনমজুর। কোভিডের সময় পারিবারিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাদের। দুই বছর আগে এই কারখানায় চাকরি হওয়ায়, এখন অবস্থা অনেকটাই ভালো তাদের। এখানে কাজ করে তারা হয়ে উঠেছেন আত্মনির্ভরশীল।

জেডএস/