নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৮ জুন ২০২৩ ০৫:১৪
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
বাণিজ্যিকভাবে ড্রাগন
ফলের চাষ করে সফল হয়েছেন যশোরের শার্শার বসতপুর গ্রামের উজ্জ্বল হোসেন। বছর সাতেক আগে কৃষি
সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ২ বিঘা জমিতে ড্রাগন ফলের মাত্র ৭টি জাত দিয়ে বাগান শুরু করেন। এখন ১৮ বিঘা জমিতে এ ফলের গাছ
রয়েছে তার। রয়েছে উচ্চ ফলনশীল জাতের থাইল্যান্ডের
রেড ভেলভেট জাতের ড্রাগন ফলের গাছ।
‘আধুনিক
পদ্ধতিতে চাষ করায় ফলন অনেক ভালো। বছরে ফল পাওয়া যায় ৬ মাস ধরে। ড্রাগন বাগানের
উৎপাদিত ফল স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বাগান থেকে
৩০ থেকে ৩৫ লাখ টাকা আয় হয় তার। এ ছাড়া
ড্রাগনের প্রতিটি চারা বিক্রি করেন ৫০ টাকা করে।
উজ্জ্বল
হোসেনকে দেখে লাভজনক ও সম্ভাবনাময় এ ড্রাগন ফল চাষে
আগ্রহ দেখাচ্ছেন অনেক তরুণ উদ্যোক্তারাও। পুষ্টিগুণ,
আকার-আকৃতি ও দামের কারণে বাজারে এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে। আর ক্যাকটাস জাতীয়
গাছ হওয়ায় রোগ বালাইও কম। তাই কৃষকরা সহজে এ ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়াচ্ছেন।
জেডএস/এইচআই