নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২২ জুন ২০২৩ ০১:৪৪
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
পিরোজপুরের
নাজিরপুর উপজেলার মধুভাঙ্গা গ্রামের প্রণব হালদার প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আনার
ও আপেল চাষ করেছেন। বাড়ির সামনে ৫৫ শতাংশ জমিতে এ বাগান তার। বাগানে তিনটি জাতের আপেল
আনারসহ মিশ্র ফলের গাছও করেছেন প্রণব।
দুই বছর
আগে বাগানে রোপণ করেন ৬০টি আপেল গাছ। আর ১০টি আনার গাছ। এসব গাছে ঝুলছে বিভিন্ন আকারের
ফল। এ ছাড়া বাগানে বেদানা, আলুবোখারা ও আমের চাষও করা হয়েছে। বাগানে ফুলের পরাগায়নের
জন্য বাড়িতে মৌমাছির চাষও করা হচ্ছে।
কৃষি বিভাগের
তথ্যমতে, নাজিরপুর উপজেলায় এটিই প্রথম আপেলের বাগান। এ জন্য উপজেলা কৃষি বিভাগের পক্ষ
থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।
মেডিকেল
টেকনোলজিতে পড়াশোনা শেষ করে বাড়িতেই শুরু করেন আপেল ও আনার চাষ। পরীক্ষামূলকভাবে শুরু
করলেও সফলতা ধরা দিয়েছে প্রণবের কাছে। ভবিষ্যতে বাণিজ্যিকভাবে আনার চাষের স্বপ্ন দেখছেন
প্রণব।
জেডএস/এইচআই