নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৩ জুলাই ২০২৩ ০৭:২০



নাজিরপুরে চাষ হচ্ছে চুইঝাল

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৩ জুলাই ২০২৩ ০৭:২০


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

চুইঝাল, দেশের দক্ষিণাঞ্চলের খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরায় বেশ জনপ্রিয়। খাসি ও গরুর মাংস এবং ডাল রান্নায় চুইঝালের ব্যবহারে, স্বাদ অনেক বেড়ে যায় বলে খ্যাতি রয়েছে। দেশের অধিকাংশ চুইঝাল এই অঞ্চলেই উৎপাদন হয়। তবে পিরোজপুরের নাজিরপুরেও চাষ হচ্ছে চুইঝাল। চুই লতা জাতীয়। গেছো চুই ও ঝাড় চুই বা মেঠে চুই নামে বিভিন্ন ধরণের চুইঝাল, লতা গুল্মের মত বেড়ে উঠে। এটি মাটিতেও ফসল হিসেবে চাষ করা যায়।

নাজিরপুরে ফল ও অন্যগাছের একটি জমিতে কয়েকটি চুইঝাল গাছ লাগিয়ে শুরু করেন প্রণব হালদার। এখন তার বাগানের মেহগনি ও সুপারি গাছ বেয়ে উঠছে চুইঝালের শতশত গাছ। একটি গাছ থেকে ১০/১২ কেজি চুইঝাল পাওয়া যায়। যার দাম পাইকারিতেই ৫/৬ হাজার টাকা। সেই হিসাবে ২০টি গাছ থেকেই লাখ টাকা আয় করা সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, চুইঝাল একটি উপকারী এবং বানিজ্যিক ফসল। পতিত জমি ব্যবহার করে অল্প সময়ের মধ্যে কৃষকদের অধিক মুনাফার জন্য আমরা চুইঝাল চাষের পরামর্শ দিয়ে থাকি। এছাড়া উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরণের সহায়তা দেয়া হচ্ছে।

অন্য গাছের আশ্রয়ে বেড়ে ওঠা চুইঝাল ভোজনরসিকদের অন্যতম প্রিয় খাবারে পরিণত হয়েছে। এছাড়া চুইঝালের কাণ্ড, শিকড় ও পাতার বোঁটা রান্নায় এবং ওষুধ হিসেবে কাজে লাগে।

জেডএস