মৌলভীবাজার প্রতিনিধি

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৯ আগস্ট ২০২৩ ০৭:১১



মৌলভীবাজারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৯ আগস্ট ২০২৩ ০৭:১১

মৌলভীবাজারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

মৌলভীবাজার ক্রিয়েশন ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার (১৯ আগস্ট) দুপুরে ক্রিয়েশন ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান ওয়াসিম আহমদ নিশান এর সভাপতিত্বে এ সংবর্ধনায় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী, গবেষক ও লেখক আবু তাহের, ইম্পিরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ, সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল হক সেলিম, শিক্ষক আবুল আলা মউদুদ ও দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

জেডএস/