শেখ সাদী খান, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৫
ছবিঃ সংগৃহীত
দ্বাদশ জাতীয়
সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনে
(মধুখালী-আলফাডাঙ্গা-বোয়ালমারী) নিয়মিত গণসংযোগ করছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক
উপ কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ
আল মামুন। তিনি উঠান বৈঠক করে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা সাধারণ মানুষের
কাছে তুলে ধরে নৌকায় ভোট চাইছেন।
দীর্ঘদিন
ধরেই ফরিদপুর-১ আসনে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন মামুন।তিনি
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নের জোরালো দাবিদার হয়ে উঠেছেন।
দুইবার আওয়ামী
লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হয়েছেন আবদুল্লাহ আল মামুন। ১/১১ এর সময় দলীয় সভাপতি
শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে রাজপথে নিয়মিত মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেছেন।
মামুন ১৯৯৯
সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই
সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত
হন। ১৯৯৯-২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সদস্য নির্বাচিত
হন। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি ২০০৬
থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের স্কুল ছাত্র বিষয়ক
সম্পাদক নির্বাচিত হন। ২০১১-২০১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি
বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক ছিলেন। ২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও
পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হন।
মামুন রাজনৈতিক
পরিবার থেকে উঠে এসেছেন।মামুনের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মিয়া ১৯৬০-৬১ সালে
হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ (মাগুরা) ভিপি ছিলেন। তিনি ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ
সদস্য। আব্দুর রউফ মিয়া ১৫ বছর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ২৬ বছর বোয়ালমারী
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এছাড়া ২০ বছর ফরিদপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি
ছিলেন।
ফরিদপুর
জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড
ও ইউনিটের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন মামুন।তিনি দরিদ্র অসহায় মানুষের বিনামূল্যে
চিকিৎসা সেবা, রক্তদান কর্মসূচি, ত্রাণসামগ্রী, নগদ অর্থ সহায়তার পাশাপাশি অনেক পরিবারের
সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এছাড়া অনেক অসহায় পঙ্গু মানুষকে হুইল চেয়ার
প্রদান করেছেন।
আগামী জাতীয়
নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশার বিষয়ে আবদুল্লাহ আল মামুন বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে
বলেন, শৈশব কৈশোর থেকেই রাজনৈতিক আবহে বেড়ে ওঠায় সাধারণ মানুষের সাথে সব সময় সরাসরি
যোগাযোগ ছিল। এজন্য সাধারণ মানুষের চাওয়া পাওয়া, তাদের অভাব অভিযোগ খুব কাছ থেকে জানার
ও দেখার সুযোগ হয়েছে। বাবা সংসদ সদস্য থাকাকালীন এলাকার মানুষের কল্যাণেই আজীবন কাজ
করে গেছেন। এখন এলাকার মানুষ মনে করে, পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ পূরণ করতে হলে
সরকারের দায়িত্বশীল ব্যক্তি হলে আমি বৃহৎ পরিসরে করার সুযোগ পাবো। তৃণমূলের এই নির্মোহ
ভালোবাসা থেকেই সংসদ সদস্য নির্বাচনের বিষয়ে আগ্রহী।/ এসবি