নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৭ অক্টোবর ২০২৩ ০৪:০২
ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের প্রার্থী ঠিক করতে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায়।
আজ শনিবার (৭ অক্টোবর) শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য,
ব্রাক্ষণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত
করা হবে এই সভায়। আসন দুটিতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় ৬ অক্টোবর। আজ মনোনয়ন
ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন।
এসএসকে/ জেডএস