নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৩ অক্টোবর ২০২৩ ০৬:২৪
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোথায় নিষেধাজ্ঞা? কোথায় ভিসানীতি? তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে। আমেরিকার দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে,
আমরা আছি। শত্রুতা কারো সঙ্গে নেই। সবার সঙ্গে বন্ধুত্ব। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা,
এমন ভারসাম্য সবার সঙ্গে করে ফেলেছেন আর কোনো চিন্তা নেই। নির্বাচন হবে, যথাসময়ে হবে।
ওবায়দুল
কাদের আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার আমিনবাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন। ঢাকা জেলা
আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
ওবায়দুল
কাদের বলেন, খেলা হবে। অক্টোবরে খেলা শুরু। আগামী মাসে সেমিফাইনাল। জানুয়ারিতে ফাইনাল।
বিএনপি এখন ফাউল করছে। ফাউল করলে হলুদ কার্ড, ফাউল করলে লাল কার্ড।
বিএনপির
উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবেন না। ৪৮
ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন। সে আল্টিমেটাম বুড়িগঙ্গায় ভেসে গেছে। গত ডিসেম্বরের আন্দোলন
গোলাপবাগের গরুর হাটের খাদে পড়ে গেছে। আর আন্দোলন আছে? কোথায় যাবেন? এখন এই জায়গায়,
ওই জায়গায়, নগরে, উপজেলায়, এরা দিশেহারা পথিকের মতো আন্দোলনের নামে ঘুরে বেড়ায়। এতে
কোনো কাজ হবে না। নির্বাচন ছাড়া বাংলাদেশের জনগণ এই মুহুর্তে আর কিছুই চায় না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে সাহসী ক্যাপ্টেন শেখ হাসিনার নেতৃত্বে। সাহস যার আছে, যার বুকে বল আছে। বিএনপিওয়ালাদের বুকে বল ফুরিয়ে গেছে। ওদের দিয়ে আর আন্দোলন হবে না, নির্বাচনও হবে না। এখন ভোট নষ্ট করতে নেমেছে। ভোট বাংলাদেশে হবে। যত ষড়যন্ত্রই করুক নির্বাচন হবেই।
ওবায়দুল কাদের বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। আমরা নিষেধাজ্ঞার পরোয়া করি না। আমরা ভিসানীতির পরোয়া করি না। আমরা ঠিক আছি। আমরা অশান্তিপূর্ণ নির্বাচন চাই না। তাহলে কেন ভিসানীতি? কেন তাহলে নিষেধাজ্ঞা? কেউ নিষেধাজ্ঞা দেবে না। নিষেধাজ্ঞার হুমকি, ধামকি শেষ। মির্জা ফখরুলের গলার আওয়াজ নরম হয়ে গেছে।’
জেডএস/