ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১২ অক্টোবর ২০২৩ ০৭:৪৮



দেশের বাজারে ‘শাওমি রেডমি এটু প্লাস’ ফোন

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১২ অক্টোবর ২০২৩ ০৭:৪৮

দেশের বাজারে ‘শাওমি রেডমি এটু প্লাস’ ফোন

ছবি : সংগৃহীত

দেশের বাজারে শাওমির নতুন ফোন। মিডিয়াটেক হেলিও জিথ্রিসিক্স প্রসেসরে চলা ‘শাওমি রেডমি এটু প্লাস’ মডেলের ফোন এনেছে শাওমি। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ। 

এ ফোনের সামনে-পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার ৫ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।যাতে দ্রুত ভালো মানের ছবি তোলা যায়। সংস্করণভেদে ৩ ও ৪ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির দাম ধরা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা ও ১০ হাজার ৯৯৯ টাকা। 

৬.৫২ ইঞ্চি এইচডি পর্দার ফোনে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ১০ ওয়াটের চার্জার ব্যবহার করে দ্রুত চার্জও করা সম্ভব। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।

৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি কালো, হালকা সবুজ ও হালকা নীল রঙে পাওয়া যাচ্ছে।

জেডএস/