শেখ সাদী খান, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২১ নভেম্বর ২০২৩ ০৮:১৫
ছবি: সংগৃহীত
দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নিয়মিত গণসংযোগ
করছেন নাটোর জেলা আওয়ামী লীগের ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল
ইসলাম উজ্জ্বল। দীর্ঘদিন ধরেই নাটোর-১ আসনে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে
যোগাযোগ রাখছেন উজ্জ্বল। তিনি নিয়মিত উঠান বৈঠকের পাশাপাশি গণসংযোগ করে বর্তমান সরকারের
সকল উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরে নৌকা মার্কায় ভোট চাইছেন।
আরিফুল
ইসলাম উজ্জ্বল এক এগারোর সময় দলীয় সভাপতি শেখ হাসিনার কারামুক্তির আন্দোলনে কেন্দ্রীয়
ছাত্রলীগের নেতৃত্বে সকল রাজনৈতিক কর্মসূচিতে রাজপথে সক্রিয় থেকে মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ
করেছেন।
১৯৯৬
সালে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক পড়াকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতিতে
প্রবেশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও পরবার্তীতে কেন্দ্রীয়
ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের প্রচার সম্পাদক নির্বাচিত হন। তিনি ২০১২ সালে আওয়ামী
লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও ২০২৩ সালে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয়
কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হন।
নাটোর
জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড
ও ইউনিটের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন আরিফুল ইসলাম উজ্জ্বল। তিনি দরিদ্র অসহায়
মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, ত্রাণসামগ্রী,
নগদ অর্থ সহায়তার পাশাপাশি অনেক পরিবারের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
এছাড়া অনেক অসহায় পঙ্গু মানুষকে স্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
আগামী
জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশার বিষয়ে আরিফুল ইসলাম উজ্জ্বল বেঙ্গলনিউজ
টোয়েন্টিফোরকে বলেন, দল থেকে মনোনয়ন পেলে এই আসনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের
জন্য যা যা পদক্ষেপ নেয়া লাগে সেসব নিবো ও যেসমস্ত সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান দীর্ঘদিন
জরাজীর্ণ, অযত্নে অবহেলায় পড়ে আছে সেগুলো সংস্কার করে কাজের গতি যাতে তরান্বিত যাতে
হয় সেই ব্যবস্থা গ্রহণ করবো।
আরিফুল
ইসলামউজ্জ্বল আরও বলেন, সকল স্কুল কলেজ,মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে বাঙালির মহান
নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন সম্পর্কিত যত বই,ডকুমেন্টস আছে বিভিন্ন
প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাদেরকে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাস,
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করবো। বাচ্চারা যাতে
স্কুলমুখী হয় সেজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা, খেলাধূলার পাশাপাশি
সাপ্তাহিক অভিভাবকদের গেট টুগেদার করার উদ্যোগ নেয়া হবে। প্রতিটি জেলা-উপজেলায় বঙ্গবন্ধু
আইসিটি পার্ক হচ্ছে, এলাকার শিক্ষিত কর্মঠ বেকারদের প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান
ব্যবস্থা করা।
তিনি
আরও বলেন, লালপুর-বাগাতিপাড়ায় মাদকের যে ভয়াল থাবা দীর্ঘদিন তরুণদের গ্রাস করে রেখেছে
এই অন্ধকার জগৎ থেকে তাদের ফিরিয়ে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের
সহায়তায় সম্পূর্ণ মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করবো এবং তরুণ প্রজন্মকে সাথে নিয়ে শেখ
হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাটোর-০১ আসনকে মডেল আসনে হিসেবে দাঁড় করাতে
অগ্রণী ভূমিকা পালন করবো। বর্তমান সরকারের সময়ে সারাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে,
তার প্রভাব নাটোর-০১ আসনেও পড়েছে তবে অনেক ক্ষেত্রে যতটা আশান্বিত ছিল এলাকাবাসী ততটা
হয়নি।সংসদ সদস্য হতে পারলে সেই সেক্টরগুলো চিহ্নিত করে একটা উন্নয়নের মডেল হিসেবে রুপান্তরিত
করবো।
শিক্ষাঙ্গন
সন্ত্রাসমুক্ত করে আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবো। শেখ হাসিনা ঘোষিত সারা বাংলাদেশে
১০০টি অর্থনৈতিক জোন আছে, নাটোর-০১ আসনের লালপুর-বাগাতিপাড়াও সেই ঘোষণায় আছে। সেটাকে
যত দ্রুত বাস্তববায়ন করা যাবে তত এলাকার উন্নয়ন ঘটবে। এছাড়া এখানে একটা সুগার মিল আছে
সেটাকে আরও আধুনিকায়ন প্রযুক্তি নির্ভর করে লাভজনক প্রতিষ্ঠান করতে পারলে এখানে অনেকে
বেকারদের কর্মসংস্থান হবে। এছাড়া নাটোর মৎস্য ও কৃষিভিত্তিক অঞ্চল।মাছ,শাক-সবজি,পেঁয়াজ,
রসুন ব্যাপক উৎপাদন হয়। একটি কৃষিভিত্তিক অঞ্চল ঘোষণা করে শিল্প কারখানা গড়ে তুলতে
পারলে সেটার মাধ্যমে বিদেশে এসব পঁচনশীল দ্রব্য রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন
করা সম্ভব এবং জাতীয় অর্থনীতিতে নাটোর অগ্রনী ভূমিকা রাখতে পারবে।
এমএইচ/