নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২১ নভেম্বর ২০২৩ ১২:০৩
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
দ্বাদশ জাতীয়
সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে (কাজীপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) দলীয় মনোনয়ন আবেদন
ফরম জমা দিয়েছেন সংসদ সদস্য তানভীর শাকিল জয়।
সোমবার
(২০ নভেম্বর) দুপুরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
এর আগে রবিবার
(১৯ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় তানভীর
শাকিল জয় বলেন, আমার নির্বাচনী এলাকা কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলা -১ আসন। শহীদ
এম মনসুর আলী ও মোহাম্মদ নাসিমের স্মৃতিবিজড়িত এলাকা। এই অঞ্চলের জনগণকে যদি আবারও
সেবা করার সুযোগ পাই তবে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট সিরাজগঞ্জ গড়ার ক্ষেত্রে কাজ
করবো।
প্রকৌশলী তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি এর আগে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত এ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্র ও জাতীয় চার নেতার অন্যতম এম. মনসুর আলীর পৌত্র। ২০১৯ সালে কভিড মহামারীর সময়ে পিতা মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে কভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। সেখানে উপনির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তানভীর শাকিল জয়।
রবিবার মনোনয়নপত্র
সংগ্রহের আগে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত দাদা ও বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করেন
জয়।
আরকে/