ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২১ নভেম্বর ২০২৩ ০৪:৩৭



সফিকুর রহমান পলাশকে ঘিরে উদ্দীপনা উৎসাহ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২১ নভেম্বর ২০২৩ ০৪:৩৭

সফিকুর রহমান পলাশকে ঘিরে উদ্দীপনা উৎসাহ

সফিকুর রহমান পলাশ। ছবি: সংগৃহীত

রূপসা তেরখাদা দিঘিলিয়া নিয়ে সংসদীয় আসন খুলনা-৪ গঠিত। মহানগরের ঠিক পাশে এর অবস্থান জনিত কারনে এটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বেশ কয়েকজন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তার মধ্যে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী হিসেবে তৃণমূলের পছন্দ সফিকুর রহমান পলাশ।

বিগত করোনার সময় আসন জুড়ে তিনি খাদ্য সহায়তা দিয়েছেন, বিশেষ করে শিশুখাদ্য। বাড়ী বাড়ী অক্সিজেনের ব্যবস্থা এবং মৃতদেহ দাফন বা সৎকারে তার সক্রিয় ভূমিকা এ আসনে জনগণের মুখে মুখে প্রার্থী হিসেবে তার কথা ছড়িয়ে পড়েছে। পেশায় তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তা। সম্প্রতি তিনি শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক ও তাঁর সহধর্মিনী শিক্ষকতা পেশায় জড়িত।

১/১১ এর সময় তিনি www.savehasina.4t.com ওয়েব পেইজ প্রকাশ করে নেত্রীর মুক্তির জন্য জনমত সৃষ্টির চেষ্টা করেন এবং সে সময় ‘শেখ হাসিনার মুক্তি চাই’ -এ সংক্রান্তে বাংলাদেশে একমাত্র হাতে লেখা দেওয়াল লিখনটি তার প্রত্যক্ষ উপস্থিতিতে লেখা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর সর্বশেষ খুলনা সফরে পলাশের মিছিলটি ছিলো বৃহৎ এবং নজর কাড়া। মিছিলে প্রথমবার ভোটার; তাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

দলীয় আনুগত্য, ত্যাগ, ধারাবাহিকতা ও জনপ্রিয়তার মিশেলে সফিকুর রহমান পলাশ দলীয় নেতা-কর্মী ও আবাল-বৃদ্ধ-বনিতার অটো চয়েজে পরিণত হয়েছেন। দলীয় নেতা-কর্মী ও জনগণ মনে করে পলাশ আওয়ামী লীগের মনোনয়ন পেলে জয় শুধু মাত্র সময়ের ব্যাপার।

এসএ/