ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ অক্টোবর ২০২২ ০৫:৫৭



ভূরুঙ্গামারীতে আগুনে খামারির স্বপ্ন পুড়ে ছাই

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ অক্টোবর ২০২২ ০৫:৫৭

ভূরুঙ্গামারীতে আগুনে খামারির স্বপ্ন পুড়ে ছাই

ছবি-বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কয়েল থেকে খামারে আগুন লেগে তিনটি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সবুজ মিয়া নামে এক খামারি। ভুরুঙ্গামারী উপজেলার ভাওয়ালগুড়ি গ্রামের সবুজ মিয়ার খামারে এ দুর্ঘটনা ঘঠে। আগুনে ওই খামারির ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ক্ষতিগ্রস্ত খামারি সবুজ মিয়া জানান, ‘আগুন লাগার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখেন, প্রতিবেশীরা  আগুন নিভানোর চেষ্টা করছে। পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও খামারে থাকা ৯টি বিদেশি ফ্রিজিয়ান জাতের গরুর মধ্যে ৩টি গাভী মারা গেছে। এর মধ‍্যে একটি গরু প্রতিদিন প্রায় ২০ লিটার করে দুধ দিতো। অন‍্য একটি গরু মারাত্মক দগ্ধ হয়েছে। এই গরুটি ১০-১২ দিনের মধ‍্যে বাচ্চা প্রসব করতো। এটাও আর বাঁচবে না হয়তো। এছাড়াও ৩০ হাত লম্বা একটি ঘর ও গরু রাখার সেডগুলো পুড়ে ছায় হয়ে গেছে। তার প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। তার সব স্বপ্ন পুড়ে গেছে।

ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন জানান, সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সবুজ মিয়ার (৫২) গরুর খামারে আগুন লাগে। মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। পরে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শামীমা আক্তার বলেন, ‘ঘটনা শুনে রাতেই মেডিকেল টিম পাঠিয়েছি। এখন আমি ঘটনাস্থল পরিদর্শনে এসেছি।’

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে।’

জেবি/