ফুলবাড়ী(দিনাজপুর)সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২০ অক্টোবর ২০২২ ০৫:১০



শিক্ষাপ্রতিষ্ঠানের জমি রক্ষার দাবিতে মানববন্ধন

ফুলবাড়ী(দিনাজপুর)সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২০ অক্টোবর ২০২২ ০৫:১০

শিক্ষাপ্রতিষ্ঠানের জমি রক্ষার দাবিতে মানববন্ধন

ছবি:ফুলবাড়ী(দিনাজপুর)সংবাদদাতা

দিনাজপুরের ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটের জমি রক্ষাসহ ভবন নির্মাণে বাঁধা সৃষ্টিকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউট চত্বরে শিক্ষক ও শিক্ষার্থীরা এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

এসময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু তৈয়ব ছালাহ উদ্দিন, শিক্ষক বিপ্লব কুমার দাস, মো. মাহামুদুল হাসান, সোহরাব হোসেন ও তারিকুল ইসলাম চৌধুরী।

প্রতিবাদ সভায় অধ্যক্ষ মো. আবু তৈয়ব ছালাহ উদ্দিন বলেন, ‘ফুলবাড়ী পৌর শহরের গৌরিপাড়া মৌজায় ২৪৯ দাগে ৬৭ শতাংশ জমির মধ্যে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩৫ শতাংশ জমিতে তিনি টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন। পরে তা ২০০৫ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে স্বীকৃতি পেয়েছে। ২০১০ সালে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়েছে। পরে শিক্ষা প্রতিষ্ঠানটির ভবন নির্মাণের জন্য ৩ কোটি ৫০ লাখ টাকা সরকারি বরাদ্দ পায়। কিন্তু প্রতিষ্ঠানের জমির দিক নির্ণয় নিয়ে পারিবারিক দ্বন্দ্বের কারণে ভবন নির্মাণ করতে পারছেন না। ’

এ বিষয়ে প্রতিপক্ষ মোহাম্মদ আলী কাদের নেওয়াজ জানান, তার বাবা মরহুম দারাজ উদ্দিন মণ্ডল ওই জমিটি তাদের দুই ভাইকে সমানভাবে দিক নির্ণয় করে বণ্টন করে দেন। পরে তার ভাই মোজাফ্ফর হোসেনের ছেলে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু তৈয়ব ছালাহ উদ্দিন বণ্টননামা অনুযায়ী দিক নির্ণয় না মেনে নিজের খেয়াল খুশি মতো ও গায়ের জোরে প্রতিষ্ঠান নির্মাণ করছে। তিনি আদালত থেকে রায় পাওয়ার পরও তারা তা মানছে না।

জেবি/