পলাশবাড়ি (গাইবান্ধা) সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৮ অক্টোবর ২০২২ ০৮:০১
ছবি: পলাশবাড়ি (গাইবান্ধা) সংবাদদাতা
অনিয়মের অভিযোগে স্থগিত
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল
৯টায় গাইবান্ধা সার্কিট হাউসে এ তদন্তের শুনানি হয়।
তদন্ত কমিটি সংশ্লিষ্ট
মাঠ প্রশাসন ও ভোট গ্রহণকারী কর্মকর্তাসহ মোট ৬৮৫ জনকে তলব করেছে। তদন্ত কমিটির
সদস্যরা তাদের মধ্যে প্রথম দিন (মঙ্গলবার) ১৩৬ জনের বক্তব্য শুনেন।
নির্বাচন কমিশনার
অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে সভাপতি করে তদন্ত কমিটির অন্য দুই হলেন, সদস্য
যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও যুগ্ম সচিব শাহেদুন্নবী চৌধুরী।
তদন্তের প্রথম দিন
তদন্ত কমিটির সদস্যরা ছাড়াও গাইবান্ধা সার্কিট হাউস হল রুমে আরও উপস্থিত
ছিলেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, গণমাধ্যম কর্মীসহ নির্বাচন
সংশ্লিষ্টরা।
উল্লেখ্য গত ১২ অক্টোবর
গাইবান্ধা-৫ আসনে সাঘাটা ও ফুলছড়িতে নানা অনিয়মের অভিযোগে উপ-নির্বাচন বন্ধ করে
দেয় নির্বাচন কমিশন। নির্বাচন বন্ধের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন
কমিশনার।
জেবি/