কুড়িগ্রাম সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২২ অক্টোবর ২০২২ ০৯:০০
ছবি: কুড়িগ্রাম সংবাদদাতা
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনুমোদিত একটি কেন্দ্রে একজন মাত্র পরীক্ষার্থীর
পরীক্ষা দিয়েছে। একজন মাত্র পরীক্ষার্থী জন্য প্রশাসন, পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত
কর্মকর্তাসহ পূর্ণাঙ্গ কমিটি তাদের যথাযথ দায়িত্ব পালন করেছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে
কুড়িগ্রামের চিলমারীর গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে।
জানা গেছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান
এইচএসসি প্রথম বর্ষ ২১ ব্যাচের পরীক্ষার রুটিন অনুযায়ী শনিবার (২২ অক্টোবর) ছিল
কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা। ওই রুটিন অনুযায়ী গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কেন্দ্রে কৃষি শিক্ষা বিষয়ে একজন মাত্র পরীক্ষার্থী ছিল।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে গোলাম হাবিব মহিলা
ডিগ্রি কলেজ কেন্দ্রের পরীক্ষা কমিটির সদস্য সহ-অধ্যাপক আব্দুর রহমান রতন জানান, এই
পরীক্ষা কেন্দ্রে কৃষি শিক্ষা বিষয়ে একজন পরীক্ষার্থী থাকায় নিয়ম অনুযায়ী তার
পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
জেবি/