জামালপুর সংবাদদাত

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৯ অক্টোবর ২০২২ ০৩:০০



জামালপুরে সাহিত্য মেলা শুরু

জামালপুর সংবাদদাত, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৯ অক্টোবর ২০২২ ০৩:০০

জামালপুরে সাহিত্য মেলা শুরু

ছবি: জামালপুর সংবাদদাত

জামালপুরে দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে। বাংলা একাডেমি জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে।  

জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত সাহিত্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব ও এসডিজি বিষয়ক সাবেক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ '৭১, এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সাহিত্য মেলায় দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জেবি/