শেরপুর সংবাদদাত, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৫ নভেম্বর ২০২২ ০৮:১৬
ছবি: শেরপুর সংবাদদাত
দীর্ঘ ৭ বছর পর শেরপুর জেলা যুব মহিলা
লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে স্থানীয়
নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ দেখা গেছে।
সম্মেলনে ফাতেমাতুজ্জোহুরা শ্যামলীকে
শেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও মাহবুবা রহমান শিমুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি
ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর
সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু
উকিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়
সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন শেরপুর
(শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ফজলুল হক চাঁন এমপি, বাংলাদেশ যুব
মহিলা লীগের সহসভাপতি আদিবা আনজুম মিতা এমপি, শারমিন জাহান মেরী, সেলিনা
রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুন্নাহার রত্না, নাদিবা পারভীন লাকী, খোদেজা
নাসরিন এমপি, সাংগঠনিক সম্পাদক জেসমিন শামীমা নিঝুম, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক
তানিয়া সুলতানা হ্যাপী, আইনবিষয়ক সম্পাদক সোহানা জেসমিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন- সদর উপজেলা
পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া
লিটন, শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল
প্রমুখ। সম্মেলনে জেলা যুব মহিলা লীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
হুইপ আতিক বলেন, ‘২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয়
নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে
নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী
সমাজকে এই সংগঠনের পতাকা তলে একত্রিত করে সব বাধা জয় করাসহ রাজনৈতিক, সামাজিক ও
অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। তারা এই কাজটি সঠিকভাবে করে যাচ্ছেন।
জেবি/