জামালপুর সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৫ নভেম্বর ২০২২ ০২:২২



জামালপুরে এমপিকে হত্যার হুমকির অভিযোগে জিডি

জামালপুর সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৫ নভেম্বর ২০২২ ০২:২২

জামালপুরে এমপিকে হত্যার হুমকির অভিযোগে জিডি

ছবি: জামালপুর সংবাদদাতা

জামালপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জিডি হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বাহাদুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখালের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় এ জিডি হয়।

দেওয়ানগঞ্জ থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী বিকাশ কবির ইমরান জিডি করেছেন।

জিডিতে বলা হয়, বাহাদুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল ১১ কোটি টাকা ব্যয়ে একটি সড়কের কাজ পান। সঠিক পদ্ধতিতে কাজ না করায় এলাকার লোকজন বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জানান। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেন। সংসদ সদস্যের নির্দেশনায় জামালপুরের নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সরেজমিনে পরিদর্শন করে সড়কের কাজ বন্ধ করে দেন। এ কারণে শাকিরুজ্জামান রাখাল ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদকে নিয়ে অশালীন মন্তব্য করেন এবং হত্যার হুমকি দেন।

এসডি/