নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১১ জুন ২০২২ ০১:২৩
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে। ৭৬ বছর বয়সী খালেদা অসুস্থ হয়ে পড়লে শুক্রবার গভীররাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় মেডিকেল বোর্ড বসছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফল পর্যালোচনা করে করণীয় ঠিক করবেন চিকিৎসকরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেজন্যই তিনি অসুস্থ বোধ করছিলেন।
২০২১ সালের এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ নিয়ে পাঁচবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হল খালেদা জিয়াকে। বাংলাদেশে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেই দাবি করে তাকে বিদেশে পাঠাতে কয়েক দফা আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার। কিন্তু সাময়িক মুক্তির শর্তের বিষয়টি উল্লেখ করে প্রতিবারই তা নাকচ করেছে সরকার।
ইউএইচ/আরআর