কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ আগস্ট ২০২২ ১২:২৭



হাসপাতালে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ আগস্ট ২০২২ ১২:২৭

হাসপাতালে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

ছবি: সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ কারণে তাকে হাসপাতালে নেওয়া হতে পারে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিএনপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, বুধবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরের তাপমাত্রা ওঠানামা করছে এবং ডায়াবেটিসও আগের চেয়ে বেড়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে আজ দুপুরে অথবা বিকেলে হাসপাতালে নেওয়া হতে পারে।

সম্প্রতি করোনা ও অন্যান্য জটিলতার কারণে কয়েক দফা হাসপাতালে যেতে হয়েছে বিএনপির চেয়ারপারসনকে।

এসএ/এসএল