ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১২ জানুয়ারি ২০২৪ ০৭:৪০
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের
আকাশে আজ ১৪৪৫ হিজরি বর্ষের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী রবিবার (১৪
জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৮ ফেব্রুয়ারি
(বৃহস্পতিবার) দিনগত রাতে পবিত্র শব-ই-মিরাজ পালিত হবে।
শুক্রবার
(১২ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত
গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো, নায়েব আলী মন্ডল।
সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূরঅনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।
/এসবি