নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৮ অক্টোবর ২০২২ ১০:৪২
ছবি: সংগৃহীত
বিরোধীদলীয়
চিফ হুইপের পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলের গঠনতন্ত্রের ধারা ২২ উপধারা ২-এ প্রদত্ত
ক্ষমতাবলে তাকে এ পদ থেকে অব্যাহতি দেন।
শুক্রবার
(২৮ অক্টোবর) জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে এবং ৮ অক্টোবর প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ
সভার সিদ্ধান্ত অনুযায়ী মসিউর রহমানকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি
প্রদান করেছেন দলটির চেয়ারম্যান।
এর আগে ১৪
সেপ্টেম্বর মসিউর রহমানকে দলীয় গঠনতন্ত্রের ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি
থেকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান।
আরকে/এমএইচ