ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
৩১ অক্টোবর ২০২২ ০৮:৪৭
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির
(জাপা) প্রধান রওশন এরশাদের ডাকা আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাপার সম্মেলন
স্থগিত করা হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) রাতে রওশনের পক্ষ থেকে গণমাধ্যমে
পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। জাপার ১০ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির
সদস্য সচিব গোলাম মসীহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
গোলাম মসীহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—
সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে, জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয়
সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ আহুত আগামী ২৬ নভেম্বর পার্টির ১০ম জাতীয়
সম্মেলন স্থগিত করা হলো। রবিবার সন্ধ্যায় গুলশানে দলের কাউন্সিল সমন্বয় কার্যালয়ে
সম্মেলন প্রস্তুতির কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যা এরই মধ্যে সম্মেলন সংশ্লিষ্ট সব নেতাকর্মীদের অবহিত করা হয়েছে।
এর আগে গত ২০ আগস্ট হঠাৎ করেই কাউন্সিল ডেকে বসেন
রওশন এরশাদ। রওশন এরশাদের ডাকা সম্মেলনের প্রস্তুতি সমন্বয়ের জন্য দলের ছয়জন কো-চেয়ারম্যানকে
যুগ্ম-আহ্বায়ক করা হয়। তারা হলেন— দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল
ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম।
এসএল/