ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৪ মার্চ ২০২৪ ০৭:০৩



ইফতারের পর রাজধানীর দুই স্থানে আগুন

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৪ মার্চ ২০২৪ ০৭:০৩

ইফতারের পর রাজধানীর দুই স্থানে আগুন

প্রতীকী ছবি

ইফতারের পরপর প্রায় আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই জায়গায় আগুনের ঘটনা ঘটেছে। দুই স্থানেই আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ইফতারের পর রাজধানীর হাতিরপুল বাজার এলাকায় আগুনের খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ছয়টা চার মিনিটে তাদের কাছে আগুনের খবর পৌছায়। ৯ মিনিটের ব্যবধানে ঘটনাস্থলে পৌঁছান তারা।

দমকল বাহিনী জানিয়েছে, হাতিরপুল কাঁচাবাজার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নির্বাপণে তাদের ৪টি ইউনিট কাজ করছে।

ইফতারের আধা ঘণ্টা পর আগুনের খবর পাওয়া গেছে রাজধানীর গুলশান এলাকা থেকে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রকক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানিয়েছেন, সন্ধ্যা ছয়টা ৪৮ মিনিটে তারা আগুনের খবর পান।

ঘটনাস্থলের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়েছেন বলে জানান তিনি। 

প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডের শিকার স্থাপনাটি একটি রেস্তোরাঁ৷ গুলশান ১ এলাকায় অবস্থিত রেস্তোরাঁটির নাম মেজবান ডাইন।

এসএ/