ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৫ আগস্ট ২০২৪ ০৭:৩৬



বড় সুসংবাদ আসছে, জানালেন আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৫ আগস্ট ২০২৪ ০৭:৩৬

বড় সুসংবাদ আসছে, জানালেন আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আপনারা একটু ধৈর্য ধরেন। অনেক বড় সুসংবাদ আসছে। সোমবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৩টায় নিজের ফেসবুক পেজে দেয়া ৩৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

আসিফ নজরুল বলেন, সেনাপ্রধানের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি ছাত্র-জনতার যে আশা-আকাঙ্ক্ষা-প্রত্যাশা তা তিনি বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে।

তিনি বলেন, দেশের জনগণের প্রতি আমার আকুল অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। এই দেশটা আমাদের। ইনশাল্লাহ এখন থেকে অত্যন্ত সঠিকপথে অগ্রসর হবে।

এদিকে বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সরকার দেশ পরিচালনা করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান জানান, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।  আসিফ নজরুলকে অনুরোধ করেছি যোগাযোগ করতে।

উল্লেখ্য, সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। সোমবার (৫ আগস্ট)  বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ক্যান্টেনমেন্টে জরুরি সভা শেষে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।

এমএইচ/