ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


৩১ জুলাই ২০২৪ ০৮:০৮



ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

৩১ জুলাই ২০২৪ ০৮:০৮

ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে হারুন অর রশীদকে। তাকে বদলি করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিসে আদেশে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গণভবনের এক বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করায় ডিবি প্রধান হারুন অর রশীদের সমালোচনা করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। তাঁরা বলেন, হারুনের কর্মকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা করেছেন হাইকোর্ট, যা দেশে-বিদেশে সমালোচনার জন্ম দিচ্ছে।

এর আগে সমন্বয়কদের ছেড়ে দেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট করা হয়। শুনানিতে হাইকোর্ট বলেন, ‘এগুলো করতে কে বলেছে? কেন করবেন এগুলো? আপনারা জাতিরে লইয়া মশকরা কইরেন না। যাকে ধরে নেন একটি খাবার টেবিলে বসিয়ে দেন।’ 

গণভবনের এই বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনেন এক জোট নেতা। জবাবে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘হারুন সব সময় উল্টাপাল্টা কাজ করে। ওরে দ্রুতই বদলি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে।’

এসএ/