ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২১ আগস্ট ২০২৪ ১০:১৭



সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ নেতাসহ আটক তিন

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২১ আগস্ট ২০২৪ ১০:১৭

সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ নেতাসহ আটক তিন

ছবি: সংগৃহীত

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির সূত্র জানায়, মঙ্গলবার রাতে তাজুলকে রাজধানীর গুলশান এবং সোহায়েলকে বনানী ও আহমদ হোসেনকে রামপুর থেকে আটক করা হয়েছে। 

সূত্রটি জানায়, বর্তমানের তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি এখনও বলা যাচ্ছে না।

এসএ/