ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২২ নভেম্বর ২০২৪ ১০:১৬



সব টিভি চ্যানেলে ‘জুলাই অনির্বাণ’ প্রচারের অনুরোধ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২২ নভেম্বর ২০২৪ ১০:১৬

সব টিভি চ্যানেলে ‘জুলাই অনির্বাণ’ প্রচারের অনুরোধ

ছবি: সংগূহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘জুলাই অনির্বাণ’-শীর্ষক ভিডিওচিত্র দেশের সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টালে ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলছে, জুলাই বিপ্লব-২০২৪-এর ওপর নির্মিত এই ভিডিওচিত্রটি এসব মাধ্যমে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ে কমপক্ষে দুবার প্রচার করা হবে। উল্লিখিত সময়ের বাইরেও এই ভিডিওচিত্র প্রচার করা যাবে।

এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

/এসবি