ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২০ নভেম্বর ২০২৪ ০৬:৫৬
ছবি: সংগৃহীত
রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে বুধবার দুপুর ৩টায় এই দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে তৈরি হয়েছে যানজট।
আহত শিক্ষার্থীরা হলেন, আহতরা হলেন, শাহরিয়ার(২১), নূর হোসেন (২৪), মোঃ তুষার (১৮),অনিম(২১) সেজন (১৮), রিফাত (২১), আরাফাত (২১), নিরব (২১), শরিফ (২১), ইয়াকুব (১৮), মেহেদী হাসান (২১), আল ইমরান (১৮), তানভীর (১৮), সুজন (১৮), আরিফ (১৭), মহিউদ্দিন (২৩), তারেক (৩২), তাহসিন (১৮), ফয়সাল (১৮), অরিকুল তরিকুল ইসলাম রাজীব (২৫), মোহাম্মদ আলী (১৭) হাসান (১৮), ইসমাইল (১৮),ফাইয়াদ (১৮), মাহির (১৭), সাকিন (১৮), তানভীর (১৮), তামিম (১৮), তাজফিকুর রহমান (১৭), আশিক (১৮), রাজ (১৮) এবং মেহেদী (১৮)।
স্থানীয়রা বলছেন, বেশ কিছুদিন বন্ধ থাকার পর বুধবারই খুলেছে সিটি কলেজ। দুপুরের দিকে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালানো হয়। এই ঘটনা নিয়ে পর বাগবিতণ্ডা শুরু হলে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়।
ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, দুপুরে শিক্ষা উপদেষ্টা কলেজে এসেছিলেন। তিনি ফেরার পর শিক্ষার্থীদের একটি বাস সিটি কলেজের শিক্ষার্থীরা আটকে দেয় এবং ভাংচুর করে। এরপরই মূলত সংঘর্ষ শুরু। এ বিষয়ে সিটি কলেজের কোনো শিক্ষার্থীর সঙ্গে কথা বলা যায়নি।
ঘটনাস্থলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থলে সেনা সদস্যদেরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এসএ/