ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৮ নভেম্বর ২০২৪ ০৬:০৬



৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৮ নভেম্বর ২০২৪ ০৬:০৬

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি: সংগৃহীত

প্রকাশ করা হয়েছে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি। এই বিসিএসে ক্যাডার–নন ক্যাডারসহ ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জনকে এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে আবেদনের বয়স গণনা করা হবে এ বছরের ১ নভেম্বর থেকে। অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে। শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।

এ বিসিএসের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সী প্রার্থীরা ৪৭তম বিসিএসে আবেদন করতে পারবেন।

লিখিত পরীক্ষা আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে। মৌখিক পরীক্ষা হবে কমিশনের প্রধান কার্যালয়ে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এসএ/