ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ ডিসেম্বর ২০২৪ ১০:০৪



সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ ডিসেম্বর ২০২৪ ১০:০৪

সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রতীকী ছবি

সিলেট নগরের মাছিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। মৃতরা হলেন ওই বাসার ভাড়াটিয়া রুবেল আহমদ (৩০) ও তার স্ত্রী রাজনা বেগম (২৫)।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে মাছিমপুরের খন্দকারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এদিন সকাল ৯টায় রাজনা বেগম বিষপান করে মারা যান। পরে বেলা ১১টায় স্বামী রুবেল মিয়া বাসায় গিয়ে স্ত্রীর মৃত্যু দেখে নিজেও বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। তাদের দু’জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানাধীন সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। বাকিটা পুলিশ বলতে পারবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে মারা গেছেন। প্রথমে স্ত্রী অসুস্থ হলে স্বামী হাসপাতালে নিয়ে যায়। পরে স্ত্রীর মৃত্যুর বিষয়টি সহ্য করতে না পেরে বিকট চিৎকারে সেও অসুস্থ হয়ে মারা যায়। যেহেতু ডাক্তার সুনির্দিষ্ট করে কিছু বলছে না, তাই তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এসবি