ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৯ ডিসেম্বর ২০২৪ ১০:০৬
ছবি: সংগৃহীত
ইংরেজি নববর্ষ উপলক্ষে আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে ১ জানুয়ারি সকাল ৫টা পর্যন্ত প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার
(২৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
এতে জানানো
হয়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার
স্বার্থে ৩১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে পর দিন ১ জানুয়ারি সকাল ৫টা পর্যন্ত প্রবেশপথগুলোতে
(শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত)
প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এতে আরও
জানানো হয়, শুধু বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য
সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুলেন্স,
ডাক্তার, রোগী ও সাংবাদিক) ব্যতীত কেউ ক্যাম্পাসের ভেতর প্রবেশ করতে পারবে না। তাছাড়া,
বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত জায়গায় কোনও ধরনের অনুষ্ঠান, আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য
বহন এবং ফোটানো যাবে না।
/এসবি